ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

শিক্ষার্থীদের অর্জিত সাফল্য ধরে রেখে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক থাকার আহবান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো: আহসান পারভেজ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তাই উচ্চশিক্ষার পথে নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হলি ক্রিসেন্ট ফাউন্ডেশন ফেনীর সভাপতি হানিফ ভূঁইয়া মহসিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় উপ-পরিদর্শক কাজী আপন তিবরানী, ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফী উল্যাহ এবং আলহাজ্ব কোব্বাদ আহম্মদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুনা ফেরদৌস। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক জাকির হোসেন রুবেল ও শহীদ হোসেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেষে উপস্থিত অতিথিবৃন্দ ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় হলি ক্রিসেন্ট স্কুল থেকে জিপিএ-৫ পাওয়া ৫০জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার তুলে দেন । অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৩:২৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬