ফেনীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

ফেনীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

শেখ আশিকুন্নবী সজীব, ফেনী জেলা প্রতিনিধি:

আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিও জানানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ফেনী জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, সাবেক জেলা আমীর একেএম শামছুদ্দিন, জেলা আমীর মুফতি আবদুল হান্নান, নায়েবে আমীর অধ্যাপক আবু ইউছুফ, জেলা সেক্রেটারি আবদুর রহিম, সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন ও জেলা পেশাজীবী সভাপতি মোহাম্মদ ইলিয়াস।

বিজ্ঞাপন

এ সময় জামায়াতের শহর শাখা, সদর উপজেলা শাখা এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা ও শহর শাখার নেতাকর্মীরা মিছিলের অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ক্ষমতা ভোগের বিষয় নয়, এটি জনগণের কাছে দায়বদ্ধতার জায়গা। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তারা আরও বলেন, গণভোটের গণরায় কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণরায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা সংঘাত কিংবা প্রতিশোধের রাজনীতি চাই না, আমরা চাই ন্যায়বিচার, আইনের শাসন, গণতন্ত্র ও মানুষের নিরাপত্তা।

বক্তারা বলেন, আমাদের আন্দোলন ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। প্রতিহিংসা নয়, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

ফেনীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১২:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬