পানির ট্যাংকে ঢুকেও শেষ রক্ষা হয়নি!

পানির ট্যাংকে ঢুকেও শেষ রক্ষা হয়নি!
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: 
মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা পাননি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রিয়ান আহমেদ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে শহরের পশ্চিম বাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলা এবং ২০২৩ সালে সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের ওপর হামলার ঘটনায় রিয়ান আহমেদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় তাকে চিহ্নিত পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানায়, পশ্চিম বাজার এলাকায় রিয়ানের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাকে খুঁজে পেতে বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালান পুলিশ সদস্যরা। একপর্যায়ে বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে শনাক্ত করা হয়। পরে প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রিয়ান আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ
ঘটনায় এলাকায় চাঞ্চল্যেকর পরিবেশের সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

পানির ট্যাংকে ঢুকেও শেষ রক্ষা হয়নি!

আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬