তেলিপাড়ায় গ্রামবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করলেন লাল মিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট: শফিকুল ইসলাম শফিক :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. লাল মিয়া।

গত রবিবার রাতে নিজের গ্রাম তেলিপাড়ায় নিজ বাড়িতে স্থানীয় গ্রামবাসীকে নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ প্রার্থিতা ঘোষণা করেন। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠকে উপস্থিত গ্রামবাসীরা তাঁর প্রার্থিতাকে স্বাগত জানিয়ে একটি সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় মো. লাল মিয়া বলেন, “আমি আপনাদেরই সন্তান। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করব। কোনো ভেদাভেদ নয়, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও আদর্শ ওয়ার্ড গড়ে তুলতে চাই। এ জন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচিত হলে অবহেলিত রাস্তাঘাট সংস্কার, শিক্ষার মান উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং সরকারি ভাতা ও সুবিধা স্বচ্ছভাবে বণ্টনে অগ্রাধিকার দেবেন।

এ সময় উপস্থিত এক স্থানীয় বাসিন্দা বলেন, “লাল মিয়া দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। বিপদে-আপদে তাকে সবসময় কাছে পাওয়া যায়। এমন মানুষকে মেম্বার হিসেবে পেলে ওয়ার্ডের উন্নয়ন হবে বলে আমরা বিশ্বাস করি।”

আরেকজন বাসিন্দা বলেন, “তিনি দল-মত নির্বিশেষে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। আমরা চাই, তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন।”

এক মুরব্বি বলেন, “এলাকায় একজন সৎ ও সাহসী মানুষের প্রয়োজন। আমরা গ্রামবাসী ঐক্যবদ্ধভাবে তার পাশে আছি।”

পরিশেষে দেশ ও জাতির মঙ্গল এবং প্রার্থীর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উঠান বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

আপডেট সময় : ১১:৪২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬