হবিগঞ্জ প্রতিনিধি :
পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বাংলাদেশ পুলিশের ৩৮তম ব্যাচের সাব-ইন্সপেক্টর (এসআই) মো. ফজলে হাসান সজিব। বুধবার (২৫ নভেম্বর) নিজ বাসায় তিনি আত্মহত্যা করেন বলে তাঁর বন্ধু ও সহকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সূত্রে জানা গেছে।
নিহত ফজলে হাসান সজিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জে।
সহপাঠী ও বন্ধুদের ভাষ্যমতে, সজিব পড়াশোনায় অত্যন্ত নিয়মিত এবং ব্যক্তিজীবনে বেশ নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন। স্নাতক শেষ করার পরপরই তিনি বাংলাদেশ পুলিশের এসআই হিসেবে কর্মজীবন শুরু করেন।
সজিবের অকাল মৃত্যুতে তাঁর সহকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী এসআই আরিফ এক ফেসবুক পোস্টে শোকঝপ্রকাশ করে লিখেছেন, “৩৮তম এসআই ব্যাচ শোকাহত। প্রত্যেকেই আমরা যার যার জায়গা থেকে লড়ছি—কারো লড়াই চোখে পড়ে, কারোটা থেকে যায় আড়ালে। জীবন যতই কঠিন হোক, হাল ছেড়ে দেওয়া বা নিজেকে শেষ করে দেওয়া কখনোই সমাধান হতে পারে না।”
On the other hand, বিশ্ববিদ্যালয়ের বন্ধু জুবায়ের উল্লেখ করেন, কর্মজীবন শুরুর পর যোগাযোগ কমে গেলেও ফেসবুকে সজিবের বিষণ্নতামাখা বিভিন্ন পোস্ট চোখে পড়ত।
সজিবের মৃত্যুতে শোক জানিয়ে তাঁর বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, যেকোনো সংকটের ঊর্ধ্বে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। কোনো সম্পর্কের টানাপোড়েন বা পারিবারিক অশান্তিই জীবনের চেয়ে বড় নয়। তাই আশপাশের কারও বিষণ্নতা বা নীরবতাকে এড়িয়ে না গিয়ে তাঁর কথা মন দিয়ে শোনা এবং পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব।




















