ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩

ফকিরহাট প্রতিনিধি :

বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানাধীন ছোট বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটা গ্রুপের চেয়ারম্যান এসএম আমির হামজা সাতিলের বসত বাড়িতে ৩টি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বাগেরহাট।

এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় এফআইআর নং-১২, তারিখ-১৯/১১/২০২৬, জিআর নং-১৭৮, ধারা- 3, The Explosive Substances Act, 1908 তৎসহ ৬(১) এর (ক), সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এ মামলা রুজু হয়।

জানা যায়, গত ১৮/১১/২০২৬ তারিখ রাত অনুমান ১০:২০ ঘটিকার সময় ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ছোট বাহিরদিয়া গ্রামস্থ সরকারি মহিলা কলেজের পিছনে অবস্থিত চেয়ারম্যানের ২য় তলা বিশিষ্ট বসতবাড়ি লক্ষ্য করে পরপর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

বিজ্ঞাপন

মামলা রুজুর পর ডিবি বাগেরহাটের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের শনাক্ত করে। পরে কেএমপি খুলনার লবণচরা থানা এলাকায় অভিযান চালিয়ে ১। শরীফুল ইসলাম শামীম (২৩), সাং-বারুইপাড়া, থানা ও জেলা-বাগেরহাট ও ২। মাহমুদুন নবী (৩১), সাং-খান বাহাদুর সড়ক, লবণচরা, খুলনাকে গ্রেফতার করে।

তাদের দেওয়া তথ্যমতে অপর আসামি ৩। মেহেদী হাসান রাসেল (২৬), সাং-বারাশিয়া, এ/পি সাং-মূলঘরকে ফকিরহাট থানাধীন মূলঘর সাকিনস্থ তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শরীফুল ইসলাম শামীমের হেফাজত থেকে ঘটনার ধারণকৃত ভিডিও সম্বলিত একটি Infinix অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও মেহেদী হাসান রাসেলের হেফাজত থেকে ঘটনার কাজে ব্যবহৃত রেজিঃ বিহীন একটি Honda Dream 110cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃত ৩ জনই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য এবং প্রত্যেকেই ঘটনার সাথে জড়িত থাকার কথা অকপটে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

আপডেট সময় : ১০:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬