ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুটি ইটভাটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুটিকে প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জুবায়ের।
অভিযানকালে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মেসার্স জেকি ব্রিকস-০২-কে ২ লাখ ৫০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স হাসেমী ব্রিকস (মেসার্স মা ব্রিকস)-কে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ ইটভাটা, পরিবেশদূষণ এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




















