রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর:
রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে বাসার টাকা-পয়সা ও স্বর্ণালংকার চুরির উদ্দেশ্যের কথা উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ।
সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, পরিকল্পিতভাবে গণপতি চক্রবর্তীর বাড়িতে থাকা টাকা-পয়সা ও গহনা চুরি করতে গিয়েই পরিবারের সদস্যদের একে একে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেট্রোপলিটন ডিবি পুলিশের পরিদর্শক জিন্নাত আলী বৃহস্পতিবার আদালতে সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছেন।
তিনি আরও জানান, মামলার তদন্তে ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ৬৬টি আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযুক্ত দুইজন ছাড়া এ ঘটনায় অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তবে হত্যাকাণ্ডের পর পুলিশের দেওয়া প্রাথমিক বক্তব্যের সঙ্গে বর্তমান তদন্তের তথ্যের পার্থক্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মরদেহ উদ্ধারের পর তৎকালীন পুলিশ কমিশনার আবদুল মাবুদ জানিয়েছিলেন, ছাদে মাদক সেবনের বিষয়টি দেখে ফেলায় প্রথমে গণপতি চক্রবর্তী এবং পরে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে হত্যা করেন সিদ্ধার্থ ও মুগ্ধ দাস।
এদিকে, গত ২২ নভেম্বর রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে একাধিক গণমাধ্যমকর্মীকে ফোন করে জানানো হয়, আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় ওই দিন আদালতে চার্জশিট দাখিল করা হবে। পরবর্তী সময়ে ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার বিষয়টি উল্লেখ করে অভিযোগপত্র প্রস্তুত করেন।
কিন্তু অভিযোগপত্রে ত্রুটির বিষয়টি সামনে আসার পর আদালতপাড়ায় আলোচনা তৈরি হয়। পরে রংপুর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হাদী বেলাল জানান, ডিবি পুলিশের তদন্তকারী কর্মকর্তা আদালতে এসেছিলেন। তবে চার্জশিটে ত্রুটি থাকায় তা সংশোধনের জন্য আবার ফিরে যান।
পুলিশের বিভিন্ন সময়ের বক্তব্য এবং হত্যাকাণ্ডের উদ্দেশ্য নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসায় রংপুরের বহুল আলোচিত এই চার খুনের ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার ভোররাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাসায় হত্যাকাণ্ডের শিকার হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে আয়ুশ ওরফে প্রিয়ম চক্রবর্তী এবং মেয়ে আগামী ওরফে প্রার্থী চক্রবর্তী।
নিহতদের মধ্যে ছেলে আয়ুশ ছিল জিলা স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে মেয়ে আগামী কারমাইকেল কলেজের ইংরেজি বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর সম্পন্ন করেছিলেন। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

রংপুরের আলোচিত চার হত্যা মামলার চার্জশিটে লোমহর্ষক তথ্য!

আপডেট সময় : ০৯:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬