নাশকতা প্রতিরোধে সরকারের ব্যর্থতার প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ

সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার ( ২৬ নভেম্বর )  বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের নায়েবে আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নাশকতা ও চাঁদাবাজির কারণে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অপরাধীর কোনো দলীয় পরিচয় দায়মুক্তির ঢাল হতে পারে না। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে রাজনৈতিক প্রশ্রয়ের সংস্কৃতি বন্ধ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

আপডেট সময় : ০৯:০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬