পলাশবাড়ীতে ট্রাক চাঁপায় পিষ্ট হয়ে অটোচালক নিহত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
পলাশবাড়ী উপজেলার পৌর শহর পানহাটি এলাকায় (জগরজানি) ট্রাকের চাপায় সাইদুল ইসলাম নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।
২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পলাশবাড়ী পৌরসভার জগরজানি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত সাইদুল উপজেলার পশ্চিম বেরাডাঙ্গা গ্রামের খোকা মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে সাইদুল অটোভ্যান কয়েক বস্তা ফিড নিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক দিয়ে একটি ট্রাক অটোভ্যানটিকে ধাক্কা দিলে অটোভ্যানটিসহ ট্রাকটা নিচে আবাদি জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোভ্যানচালক সাইদুর (৫০) ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এবিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন জানায়, মরদেহ থানায় নেওয়া হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

পলাশবাড়ীতে ট্রাক চাঁপায় পিষ্ট হয়ে অটোচালক নিহত

আপডেট সময় : ০৯:০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬