আশুগঞ্জে প্রাইভেটকারে মিলল ১৫০ বোতল ফেয়ারডিল সিরাপ, গ্রেফতার ১

বাকের আহমেদ খান আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারে করে মাদক বহনের সময় ১৫০ বোতল ফেয়ারডিল সিরাপসহ মোঃ শামীম রেজা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, আশুগঞ্জ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ি থেকে ১৫০ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে গাড়িতে থাকা মোঃ শামীম রেজাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট মালামাল বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত শামীম রেজা ঢাকার যাত্রাবাড়ী থানার পশ্চিম যাত্রাবাড়ী এলাকার ৯/এ নম্বরের বাসিন্দা। তার পিতার নাম মোঃ সেলিম রেজা।

এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

আপডেট সময় : ০৯:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬