দুইপক্ষের গোলাগুলির ঘটনার জের ঈশ্বরদীতে আ.লীগ বিরোধী স্লোগান দিয়ে জামায়াত নেতাকর্মী ও ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীতে পদ্মানদীর বালুমহালের আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার জেরে স্থানীয় জামায়াতের চার নেতাকর্মী ও এক পলাতক ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে বিএনপি সমর্থকরা। এছাড়াও অন্তত আটটি মোটরসাইকেল ভাঙচুর করে আগুনে পোড়ানো হয়। হামলার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ বিরোধী স্লোগান দিয়ে আগুন দেয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) রাত দশটার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের মাজদিয়া খাঁ পাড়া ও সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (বর্তমানে বহিস্কৃত) জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে পদ্মানদীর বালুমহাল দখল ও আধিপত্য বিস্তার নিয়ে আলোচিত কাঁকন বাহিনীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ছাড়া জাকারিয়া পিন্টুর সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদেরও বালুর ব্যবসা নিয়ে বিরোধ রয়েছে।

এসব বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যায় কাঁকন বাহিনীর বিরুদ্ধে মিছিল বের করে জাকারিয়া পিন্টু ভাই উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব (বর্তমানে বহিস্কৃত) মেহেদী হাসানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় কাঁকন বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ৭-৮ জন আহত হন।

জাকারিয়া পিন্টুর সমর্থকদের দাবি, সোমবার সন্ধ্যায় তাঁরা এলাকায় আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কাঁকন বাহিনীর সদস্য ও স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি গুলি ছোঁড়েন। এতে তাঁদের বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

অন্যদিকে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের অভিযোগ, জাকারিয়া পিন্টুর সমর্থকেরা পূর্বপরিকল্পিতভাবে এলাকায় এসে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। সন্ধ্যার ঘটনার পর রাতে তাঁরা ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, ছমির মেম্বার, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট চালান। পরে আগুন ধরিয়ে দেয় তারা। একপর্যায়ে বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুনে পুড়িয়ে দেয়।

সাড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। তারা অত্যন্ত চতুরতার সঙ্গে এ ধরনের বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

অন্যদিকে, একইভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক এক পলাতক নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাতে পৌর শহরের সাঁড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। হামলা ও গুলিবর্ষনের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন মিলন চৌধুরীর সম্পৃক্ততার অভিযোগ তোলেন বিএনপির নেতাকর্মীরা। এরপর এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন। বিএনপির নাম ভাঙিয়ে কারা কী করছে, তা আমাদের বোধগম্য নয়। তবে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে বিএনপির কেউ জড়িত নন, এটুকু স্পষ্ট করে বলতে পারি।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আগুন দেয়ার ঘটনা জানার সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। বিদ্যুৎ অফিসে ফোন করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ওসি আরো জানান, তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এসব ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ
জনপ্রিয়
পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

আপডেট সময় : ১১:১৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬