পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

0-0x0-0-0-{}-0-0#

​পঞ্চগড় প্রতিনিধি:
হিমালয়ের হিমেল পরশে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। হেমন্তের শেষভাগে উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাস ও ভোরের কুয়াশায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৬টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার।
​আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েক দিন ধরেই এ অঞ্চলে তাপমাত্রা ক্রমাগত কমছে। এর আগে রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি এবং সোমবার একই সময়ে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা ছিল সেদিনের দেশের সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ, মাত্র দুই দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
​মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ।
দৃষ্টিসীমা কমে আসায় শহর ও গ্রামীণ সড়কগুলোতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই কাজে বের হয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা।
​স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলায় সূর্যের দেখা মিললে রোদের উষ্ণতায় শীত কিছুটা কম অনুভূত হয়। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পরিবেশ শীতল হতে শুরু করে এবং সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত হিমেল বাতাসে ঠান্ডার তীব্রতা অনেকটাই বেড়ে যায়।
এদিকে ভোরের কুয়াশায় সমতলের বিস্তীর্ণ চা-বাগান, ফসলের মাঠ ও গ্রামীণ জনপদে ফুটে উঠেছে হেমন্তের স্নিগ্ধ রূপ। আবহাওয়ার এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয়রাও নিতে শুরু করেছেন শীত মোকাবিলার আগাম প্রস্তুতি।
​তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, এ অঞ্চলে সবে শীতের সূচনা হয়েছে। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের অনুভূতি ক্রমশ বাড়তে থাকবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে

আপডেট সময় : ০৯:৫৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬