পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সেহাঙ্গল গ্রামের সুপারি ব্যবসায়ী আলোচিত হাসানুর রহমান অপু হত্যা মামলায় প্রধান আসামি রুম্মান শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর দুই আসামিকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর চার আসামিকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।
মামলার সাত আসামির মধ্যে প্রধান আসামি রুম্মান শেখকে যাবজ্জীবন এবং দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি চার আসামি অভিযোগ থেকে খালাস পেয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে প্রবল বৃষ্টির মধ্যে টাকা নেওয়ার উদ্দেশ্যে রুম্মানের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সেহাঙ্গল গ্রামের হাসানুর রহমান অপু। এরপর তিনি নিখোঁজ হন। এ ঘটনায় পরবর্তীতে হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় ঘোষণা করা হলো।





















