নীলফামারী বিএম কলেজের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি.

নীলফামারী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে একাত্মতা প্রকাশ করেন শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরাও।

নীলফামারী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের শিক্ষক আসলাম হায়াত মিল্টন, ফেরদৌস নুরী, সদর উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহ্বায়ক ওয়ালিউর রহমান হেলাল, শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার ও সিনিয়র শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অবহেলিত অবস্থায় রয়েছে। ২০০০ সাল থেকে কলেজে কোনো সীমানাপ্রাচীর নেই। এই সুযোগে জেলা প্রশাসন প্রতিষ্ঠানের চার শতক জমি মোজাফ্ফর নামে এক ব্যক্তিকে লিজ দিয়েছে। এতে প্রতিষ্ঠানের জায়গা সংকুচিত হয়ে এসেছে।

বক্তারা অবিলম্বে ওই ব্যক্তির নামে দেওয়া জমির লিজ বাতিলের দাবি জানান। অন্যথায় শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম বলেন, জায়গাটি বিএম কলেজের নয়, জেলা প্রশাসনের। সেখানে ডোবার মতো একটি জায়গা রয়েছে। দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিষ্ঠানটি লিজের কোনো অর্থ পরিশোধ করেনি। এ জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। পরে অন্য একজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই স্থানে চার শতক জমি লিজ দেওয়া হয়েছে।

ট্যাগ
জনপ্রিয়
পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

নীলফামারী বিএম কলেজের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬