ডিমলার পচারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান

মো:মহিবুল ইসলাম মিলন, ডিমলা (নীলফামারী)। 
নীলফামারীর ডিমলা উপজেলার পচারহাট
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। বিদ্যালয়ের অফিসকক্ষে পার্টিশন দিয়ে এক পাশে প্রধান শিক্ষকের দাপ্তরিক কাজ এবং অন্য পাশে শিক্ষার্থীদের পাঠদান করাতে হচ্ছে।
 একটি শ্রেণিকক্ষের বিমের সিমেন্ট খসে পড়ে ভেতরের অংশ বেরিয়ে গেছে। এতে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। অথচ প্রয়োজনের তুলনায় শ্রেণিকক্ষের সংকট প্রকট। যেকোনো সময় ভবনের ক্ষতিগ্রস্ত অংশ ধসে পড়ে প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়ভাবে ঘনবসতিপূর্ণ এলাকা পচারহাটে বিদ্যালয়টি শিক্ষার একমাত্র ভরসা। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কাছাকাছি আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় আশপাশের এলাকার শিশুদের শিক্ষার জন্য এ বিদ্যালয়ের ওপর নির্ভর করতে হয়।শিক্ষক এবং শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা স্বার্থে এবং নির্বিঘ্নে  পড়াশোনা চালিয়ে যেতে দ্রুত সময়ের মধ্যে  সরকারের কাছে নতুন ভবনের দাবি করেন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

আপডেট সময় : ০৫:২০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬