সুন্দরগঞ্জে মানবিক সহায়তা ডেইলি শপের কার্যক্রম শুরু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির লক্ষ্যে ‘মানবিক সহায়তা ডেইলি শপ’-এর কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মো. ইয়াসিন আলম রঞ্জু ও সাইফুল ইসলাম।

ডেইলি শপের ডিলার সাইফুল ইসলাম বলেন, বাজারমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের কষ্ট বেড়েছে। তাদের সাশ্রয়ী মূল্যে মানসম্মত পণ্য সরবরাহের পাশাপাশি কার্ডধারীদের মানবিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় গর্ভকালীন ভাতা হিসেবে ৫ হাজার টাকা এবং ক্যানসারসহ মরণব্যাধি ও সড়ক দুর্ঘটনায় আক্রান্ত কার্ডধারীদের ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনডাঙ্গা ইউনিয়ন শাখার আমির ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মাওলানা শফিকুল ইসলাম শামীম।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের অফিস সম্পাদক এম জে আই মিলন সরকার, যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হুদানুর রহমান, ওয়ার্ড সভাপতি ডা. মতিন মিয়া, নরুল হক বিডিআরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্যোক্তারা জানান, এ উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ ও নিম্নআয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রমও অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

সুন্দরগঞ্জে মানবিক সহায়তা ডেইলি শপের কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৫:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬