ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি

ফুলগাজী প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী উপজেলায় নিরাপত্তা জোরদার ও যানবাহনের ওপর নজরদারি বাড়াতে দুটি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করেছে পুলিশ। আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়কের নতুন মুন্সীরহাট বাজার ও বন্দুয়া এলাকায় এই চেকপোস্ট বসানো হয়।

বিজ্ঞাপন

​সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ফেনী-বিলোনিয়া আঞ্চলিক সড়ক, নতুন মুন্সীরহাট-আমজাদহাট সড়কসহ আশপাশের সড়কে চলাচলকারী সিএনজি, টমটম, অটোরিকশা ও মোটরবাইকসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় চালক ও যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যাত্রীদের সঙ্গে থাকা ব্যাগ ও মালামাল খতিয়ে দেখেন পুলিশ সদস্যরা।

​ফুলগাজী থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, নতুন মুন্সীরহাট চেকপোস্টে দায়িত্ব পালন করেন এসআই মিজানুর রহমান এবং বন্দুয়া এলাকায় দায়িত্বে ছিলেন এসআই কামাল উদ্দিন। তাদের নেতৃত্বে পুলিশের অন্যান্য সদস্যও অভিযানে অংশ নেন। তবে তল্লাশিকালে কোনো অবৈধ মালামাল উদ্ধার কিংবা সন্দেহভাজন কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ট্যাগ
জনপ্রিয়
শিলমান্দীতে সারোয়ার মৃধার পক্ষে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

শিলমান্দীতে সারোয়ার মৃধার পক্ষে নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ফুলগাজীতে পুলিশের বিশেষ চেকপোস্ট, বিভিন্ন যানবাহনে তল্লাশি

আপডেট সময় : ০৪:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬