রাকিব হাসান সাগর নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুবৃর্ত্তের ছুরিকাঘাতে আনোয়ার মোল্লা নামে এক পুলিশ সদস্য খুন হয়েছে। এসময় দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছে এএসআই আব্দুস সাত্তার। রোববার রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনেষ্টেবল আনোয়ার মোল্লা নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষা পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। রাত সাড়ে ১০টার দিকে দেওভোগ হাসেমবাগ এলাকায় অজ্ঞাত দুবৃর্ত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনেষ্টেবল আনোয়ারকে ধাওয়া করে। তখন আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুবৃত্তরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।





















