কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের  উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এরশাদ আহসান সোহেল

0-4608x3456-0-0-{}-0-12#bokehtype:0#;ts:2591312685045000;appts:1795266440150;uid:0;qlty:1;illum:2 scene:0 humanIn:1;

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য পদ থেকে সদ্য পদত্যাগ করেছেন
সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পদত্যাগ পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। একই সঙ্গে তিনি ড. এম ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসনটি শুন্য ঘোষণা করেন।

করিমগঞ্জ-তাড়াইল আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার শাহবাগের সহকারী প্রক্টর ডা. মো. এরশাদ আহসান সোহেল। তিনি বর্তমানে কিশোরগঞ্জ জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সদস্য, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদ ঢাকার সাবেক জিএস ছাত্র সংসদ-২, বাংলাদেশ জাতীয়তয়াবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি (লাল্টু হেলাল কমিটির) সাবেক কেন্দ্রীয় সদস্য ছিলেন।

ডা. মো. এরশাদ আহসান সোহেল বলেন, আমি পেশায় একজন চিকিৎসক। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকার শাহবাগে সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করছি। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সম্ভাব্য উপনির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। আমি রাজনীতিতে এসেছি পদ-পদবির জন্য নয়, মানুষের সেবা করার জন্য। ডাক্তার হিসেবে আমি সবসময় চেষ্টা করেছি অসহায়, গরিব ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। হাসপাতালের বেডে শুয়ে থাকা একজন রোগীর কষ্ট আমি কাছ থেকে দেখেছি। গ্রামের একজন কৃষক, একজন দিনমজুর, একজন মা-বোনের চিকিৎসা না পাওয়ার যন্ত্রণা আমি বুঝি। তিনি আরও বলেন, দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি কথা দিচ্ছি — আমি এমপি হয়ে ঢাকায় বসে থাকবো না। আমি করিমগঞ্জ-তাড়াইলের মানুষের পাশে থাকবো।

বিজ্ঞাপন

​স্থানীয় নেতাকর্মী ও সরেজমিন ঘুরে জানা যায়,
ডা. মো. এরশাদ আহসান সোহেল দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশার পাশাপাশি করিমগঞ্জ-তাড়াইল দুই উপজেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের বিপদে-আপদে পাশে থাকার কারণে তৃণমূল পর্যায়ে তার একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তার সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়ভাবে তাকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে।

​দলীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ডা. মো. এরশাদ আহসান সোহেল ছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের আরও কয়েকজন শীর্ষ নেতা আলোচনায় রয়েছেন এবং সবাই কেন্দ্রীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

​তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এ আসনে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের পরই ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগ
জনপ্রিয়
পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের  উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এরশাদ আহসান সোহেল

আপডেট সময় : ১২:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬