চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩

পাবনা প্রতিনিধি:
পাবনার চাটমোহরে পৃথক অভিযানে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার হরিপুর ও গুনাইগাছা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির, গুনাইগাছা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন ও ছাত্রলীগের সক্রিয় সদস্য বড়শালিকা গ্রামের রাশেদুল ইসলাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চাটমোহরে নাশকতার উদ্দেশ্যে হরিপুর ও গুনাইগাছা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানার পর অভিযান চালায়। এ সময় হরিপুর এলাকা থেকে হুমায়ূনকে এবং গুনাইগাছা এলাকা থেকে রাসেল ও রাশেদুল ইসলামকে আটক করা হয়।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। তাদের গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

পেকুয়ায় গোলদিঘি নন্দীরপাড়া খালে অভিযান, রিং বাঁধ ও জাল অপসারণ

চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ আটক ৩

আপডেট সময় : ০৯:০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬