দিনাজপুরে জাতীয় সমবায় দিবস পালিত বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, দিনাজপুর:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে এবং দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতিসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জেদান আলম মূসা পিপিএম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা হরে কৃষ্ণ বর্মণ।
র‌্যালি ও অনুষ্ঠানে দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আবু তাহের, সচিব গিয়াস উদ্দিন আহমেদ, সহসভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সদস্য মো. আরিফ আক্তার, মো. আনিসুর রহমান, মো. রেজাউল ইসলাম, মো. আশরাফুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. ফরিদ হোসেন এবং নির্বাহী সদস্য মো. শাহীন, জেসমিন আক্তার, মো. কামাল হোসেন, মো. রবিউল ইসলাম ও আবুল কালাম আজাদ অংশগ্রহণ করেন।
এ ছাড়া জেলা সমবায় বিভাগের পরিদর্শক মো. তরিকুল ইসলাম, রুমানা জাহান, আজগর আলী, মোসলেমা খাতুন ও সুমি আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ছাতকে মৃত ব্যক্তির সম্পত্তি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় নারীর আবেদন

আপডেট সময় : ০৬:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬