বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পৈতৃক সম্পত্তি জোরপূর্বক জবরদখল করা এবং বাধা দেওয়ায় এক নারীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী কমিরুন নেছা (৬২)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদিনী কমিরুন নেছা ও তাঁর এক বোন তাঁদের বাবা মৃত ওয়াহিদ আলীর সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক। তাঁদের কোনো ভাই নেই। মৌজা- সৈদেরগাঁও, জেএল নং- ২৭৭, খতিয়ান নং- ৩৫২, দাগ নং- ১০২৮ ও ১০২৯-এর তফসিলে বর্ণিত পিতার সম্পত্তি এলাকার প্রভাবশালী বিবাদীরা জোরপূর্বক জবরদখল করে খাচ্ছে।
অভিযুক্ত বিবাদীরা হলেন— ছাতক উপজেলার কাকুরা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আবুল লেইছ (৫০) এবং মৃত রইছ মিয়ার ছেলেরা যথাক্রমে আব্দুল জলিল (৬০), আব্দুল মছব্বির (৫৫) ও আজাদ মিয়া (৫০)।
গত ০৭/১১/২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১০টায় বাদিনী কমিরুন নেছা তাঁর পিতার সম্পত্তি দেখতে গেলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তারা তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মারধর করতে উদ্যত হয়ে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে। বর্তমানে বিবাদীদের লাগাতার হুমকি ও প্রভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারটি।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাদিনী ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.কামাল হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।




















