রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় দিবসটি উপলক্ষে তাড়াইল উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন খান ব্রাদার্সের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে তাড়াইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান সবুজ।
এ সময় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। আলোচনা সভায় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ওলামা দলের শত শত নেতাকর্মী অংশ নেন।
তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আখলাখুল ইসলাম অংকুর এর সভাপতিত্বে ও সহ-সভাপতি শরীফুল মাহমুদ শোয়েব এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, সাবেক দামিহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির ভুঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি
আব্দুল হাই আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম রানা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আকবর হাসান, উপজেলা যুবদলের সভাপতি শওকত হোসেন (বিপ্লব), সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজ,
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি
আতিকুর রহমান অপু, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব সাইদুর রহমান বাবু, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য শফিকুল ইসলাম দানু, সদস্য রকিবুর রহমান খান রোজন প্রমূখ।
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান সবুজ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছিল। সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে দেশ গড়ার কাজে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা আরও বলেন, বিএনপির বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।




















