মো: মহিবুল ইসলাম মিলন, ডিমলা(নীলফামারী):
দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় থাকা নীলফামারীর ডিমলা উপজেলার কুঠিরডাঙ্গা বুড়ি তিস্তা নদী খনন সমস্যার সমাধানে সরেজমিনে পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় ঢাকা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ড.মোহ. সরফরাজ বান্দা,নীলফামারী পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী রেজা আহম্মেদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, বিএনপির সাবেক জেলা সদস্য,ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোঃ মনোয়ার হেসেন এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ পরিদর্শনে অংশ নেন।
এ সময় নদী খনন সমস্যার বাস্তব চিত্র পর্যবেক্ষণ করা হয় এবং দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, বুড়ি তিস্তা নদী খনন করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষিজমি ও বসতবাড়ি রক্ষা এবং জনদুর্ভোগ লাঘব হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ কামনা করেছেন এলাকাবাসী।
বিজ্ঞাপন




















