চিতলমারীতে পরিবেশ র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

অরুন কুমার সরকার চিতলমারী প্রতিনিধি:

“আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে”—এই স্লোগানকে সামনে রেখে সরকারি এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ৭ নভেম্বর শনিবার সকালে চিতলমারীতে পরিবেশ র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

বিজ্ঞাপন

র‍্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে চিতলমারী বাজার প্রদক্ষিণ করে থানার পেছনের সড়কে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার,এস এম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাপস খান,চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোয়েব হোসেন গাজী, সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামানসহ নেতৃবৃন্দ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, শিক্ষক ও স্কাউট সদস্যবৃন্দ।

র‍্যালি শেষে দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় পরিপূর্ণ ও চলাচলের অনুপযোগী থানার পেছনের সংযোগ সড়কটি পরিষ্কারের কাজ শুরু হয়। এ উদ্যোগের লক্ষ্য সড়কটি চলাচলের উপযোগী করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন চিতলমারী গড়ে তোলা। আয়োজকরা জানান, আগামীকালও এ অভিযান অব্যাহত থাকবে।
এ কার্যক্রমে সহযোগিতা করছে উপজেলা প্রশাসন, বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা পরিষদ, বিদ্যালয়ের স্কাউট দল, এভন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার ও মেসার্স মোল্লা ট্রেডার্স।

ট্যাগ
জনপ্রিয়
চুয়াডাঙ্গা শহরে স্বামী-স্ত্রীসহ ৪ জন আটক, ই য়া বা ও মা দ ক বিক্রির টাকা উদ্ধার

আপডেট সময় : ০২:৫০:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬