নেত্রকোনা প্রতিনিধি:
সারা দেশের ন্যায়”করব সমবায়, গড়ব দেশ “এই প্রতিপাদ্যে নানা আয়োজনে নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও আলোচনাসভা।
জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগ এই আয়োজন করে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক অহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মনিজা খাতুন,জেলা সমবায় অফিসার মোঃ আসাদুজ্জামান।
বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজসহ দেশের সমৃদ্ধি অর্জন সম্ভব হয়। এককভাবে যে কাজ করা সম্ভব নয় দশে মিলে সমবায়ের মাধ্যমে সহজেই তা সম্ভব করা যায়।
কর্মসূচিতে জেলার বিভিন্ন সমবায় সংগঠনের সমবায়ীরা অংশ নেন।





















