লায়ন্স ক্লাবের উদ্যোগে নবাবগঞ্জে দিনব্যাপী চক্ষু শিবির ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে আজ শনিবার ঢাকার নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়ন পরিষদে দিনব্যাপী চক্ষু শিবির ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে এলাকার মানুষ সেবা গ্রহণ করেন।

কর্মসূচির আয়োজন করে লায়ন্স ক্লাব অব ঢাকা বনানী মডেল টাউন, লায়ন্স ক্লাব অব ঢাকা অ্যারিস্টোক্র্যাট এবং লায়ন্স ক্লাব অব ঢাকা উত্তরা ওয়েস্ট। সহযোগিতায় ছিল নবাবগঞ্জ সোসাইটি, নবাবগঞ্জ প্রেস ক্লাব ও কলাকোপা ইউনিয়ন পরিষদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বনানী মডেল টাউন লায়ন্স ক্লাবের চার্টার সদস্য ও সুপ্রিম কোর্টের বিচারপতি মো. সেলিম, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার, পিডিজি বেনজির আহমেদ, ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, লায়ন মো. লুৎফর রহমান নাদিম, ডা. এ.কে.এম. সরওয়ার জাহান জামিল, মো. রফিকুল বারী, ডা. আবুল হোসাইন খন্দকার ও মোহাম্মদ আব্দুল আজিজ।

ট্যাগ
জনপ্রিয়
‎ফেনীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬