বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মীর মোঃ রাকিব হাসান,বগুড়া:

বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৬ হাজার পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাহাবুদ্দিন আলম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিএনসি সূত্রে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরগামী রাহবার পরিবহনের একটি যাত্রীবাহী কোচে ইয়াবার চালান পাচার হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার ভরিয়া পাকুরতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এসএস ফুড জোনের সামনে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

এ সময় ঢাকা মেট্রো-ব-১২-৪৩৪৫ নম্বরের কোচটির এইচ-৩ আসনে বসা এক যাত্রীর দেহ ও সঙ্গে থাকা সাইড ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার সাহাবুদ্দিন আলম ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও গ্রামের সাহেব আলীর ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

ডিএনসি জানায়, ইয়াবার এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয়
বগুড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা

আপডেট সময় : ০৯:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬