ঢাকার নবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল বাসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, নবাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু, সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা প্রকৌশলী নাজমুল করিম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। এ সময় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে বক্তারা তাঁদের বক্তব্য দেন।





















