সরকার শাহাদত হোসেন :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও তাৎপর্য তুলে ধরে গাইবান্ধায় আলোচনা সভা করেছে জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকসুদ মাস্টার।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি মোন্নাফ আলমগীর ও আমিরুল ইসলাম ফকু, সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু এবং শহর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। তাঁরা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় জীবনে এর প্রভাব এবং রাজনৈতিক অঙ্গনে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
এ সময় জেলা, উপজেলা ও শহর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভাটি নেতাকর্মীদের মধ্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের স্মৃতি ও তাৎপর্য নতুন করে তুলে ধরার পাশাপাশি দলীয় ঐক্য ও সাংগঠনিক চেতনা জোরদারের প্রত্যয় নিয়ে শেষ হয়।




















