মোঃ আবু রায়হান ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ইটনায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১৯৭৫ সালের এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। নানা রাজনৈতিক ঘটনা, উত্থান-পতন ও পরিবর্তনের মধ্য দিয়ে দিনটি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ইটনা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
মোঃ হাবিবুল্লাহ খান ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) , এস এম কামাল হোসেন, সভাপতি ইটনা উপজেলা বিএনপি। সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সাধারণ সম্পাদক ইটনা উপজেলা বিএনপি।
আরো উপস্থিত ছিলেন ইটনা উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধারা।
আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় ৭ নভেম্বর সংঘটিত হয় সিপাহি-জনতার অভ্যুত্থান। এ ঘটনাকে কেন্দ্র করেই দিনটি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পরিচিতি লাভ করে।
উপজেলা প্রশাসন, ইটনা, কিশোরগঞ্জের উদ্যোগে আয়োজিত এ সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় জীবনে ঐক্য ও সম্প্রীতির গুরুত্বের বিষয়টি গুরুত্ব পায়।




















