জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী শুরু

রাঙামাটি প্রতিনিধি:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচী শুরু করেছে রাঙামাটি জেলা বিএনপি ও অংগ-সহযোগি সংগঠন।
শনিবার (০৭ নভেম্বর)  সকাল ৬টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে কর্মসূচীর উদ্বোধন করেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন।
এ সময়ন নগর বিএনপির সাধারণ সম্পাদক  শফিউল আজম, জেলা বিএনপির দপ্তর  সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ দপ্তর সম্পাদক মো: নাসের খান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার, সহ- মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, জেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: আলী হোসেন চৌধুরীসহ জেলা বিএনপির অংগ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব তুলে ধরতে আমরা জেলা বিএনপি এবং অংগ-সহযোগি সংগঠনের পক্ষ থেকে এবার সাতদিনব্যাপী  কর্মসূচী হাতে নিয়েছি।কর্মসূচী সফল করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙামাটি জেলা বিএনপি ও অংগ-সহযোগি সংগঠনের উদ্যোগে জেলা-উপজেলায় সাতদিনব্যাপী নানা কর্মসূচীর প্রথম দিন ৭ নভেম্বর রাঙামাটি নগর বিএনপির আয়োজনে সকাল ৬টায় বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হবে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জেলা ওলামাদলের আয়োজনে এতিম শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ,সকাল ১১ টায় জেলা বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় থেকে শহরের নিউমার্কেট চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি, বিকাল ৩টায় রিজার্ভ বাজার ক্রীড়া পরিষদের আয়োজনে রিজার্ভ বাজার শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন,সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয় হলরুমে আলোচনা সভা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা জাসাসের আয়োজনে দলীয় কার্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এছাড়াও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের আয়োজনে  জেলাসহ ১০টি উপজেলায় পর্যায়ক্রমে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী পালিত হবে।
জেলা বিএনপি ছাড়াও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকেও জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে বলে জানান।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য

আপডেট সময় : ০২:০০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬