ট্রাকের চাকায় থেমে গেলো এক পরিবারের জীবনযাত্রা, প্রাণ গেল দম্পতি ও শিশুর

রাজন্য রুহানি, জামালপুর :

জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দ্রুতগতির একটি ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন স্বামী, স্ত্রী ও তাঁদের আট মাস বয়সী শিশুকন্যা। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের বুরুঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম (২৫), তাঁর স্ত্রী ইকরামা (২৩) ও তাঁদের আট মাস বয়সী মেয়ে রিফা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশায় করে পরিবারের সদস্যরা মেলান্দহের শিমুলতলী এলাকা থেকে জামালপুরের দিকে যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল মেলান্দহের দিকে যাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এরপর ট্রাকটি অটোরিকশার ওপর উঠে গেলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রী একই পরিবারের তিনজন গুরুতর আহত হন।

দুর্ঘটনায় মোরশেদ আলম ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার চালক ও মোটরসাইকেলের আরোহীসহ তিনজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তবে স্থানীয়রা মেলান্দহের মালঞ্চ এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হন। এ সময় চালক পালিয়ে যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে। আটক ট্রাকের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ
জনপ্রিয়
সংকটকালীন মুহূর্তেই বিএনপিকে সরকারের হাল ধরতে হয়েছে: ইবি উপাচার্য

আপডেট সময় : ০১:৫৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬