কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

কুষ্টিয়া সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ও রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ ঠোটারপাড়া ও শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।  আজ শনিবার বেলা ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার হাতিশালা ব্রিজ এলাকায় ঠোটারপাড়া বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় মো. আল আমিন (২৬) নামে এক যুবককে ভারতীয় ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি উপজেলার ময়রামপুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে। উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ২৯ হাজার ৪০০ টাকা।

বিজ্ঞাপন

অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে শেওড়াতলা বিওপির টহল দল শেওড়াতলা উত্তর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। এসব মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ৩৬ হাজার ৫৮৫ টাকা।

বিজিবি জানায়, পৃথক দুই অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা। আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ
জনপ্রিয়
ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬