সরকার শাহাদত হোসেন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে গাইবান্ধায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং জলজ সম্পদ সংরক্ষণের প্রত্যয়ে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) গাইবান্ধা জেলা পরিষদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে।
উপস্থিত থেকে একটি গাছের চারা রোপণ করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো আহমেদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক।
জেলা পরিষদ চত্বরে মন্ত্রীর বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচিতে এক ভিন্নমাত্রা যোগ হয়।
আয়োজকদের এ উদ্যোগের মধ্য দিয়ে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদ উন্নয়নের বার্তা তুলে ধরা হয়।
গাইবান্ধা জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




















