নাটোরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

নাহিদ হাসান জেলা প্রতিনিধি (নাটোর)
নাটোরের লালপুরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে শিউলী ও আফিয়া নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
লালপুর উপজেলার বেরিলাবাড়ী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত দুই শিশু হলো, ঐ গ্রামের সিরাজুল হকের মেয়ে শিউলী খাতুন (২ বছর ৬ মাস) এবং আনারুল ইসলামের মেয়ে আফিয়া খাতুন (২ বছর)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার এক পর্যায়ে অসাবধানতাবশত দুই শিশু খেলাধুলা করার সময় পাশের পুকুরে পড়ে যায়।
পরিবারের সদস্যরা তাঁদের খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে পুকুর থেকে উদ্ধার করেন। পরে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, পুকুরের পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।
দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৭:০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬