ভেদরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে চার প্রতিষ্ঠানে জরিমানা

জেলা প্রতিনিধি শরীয়তপুর:

শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শরীয়তপুর কার্যালয়।

সোমবার (২ নভেম্বর) সকালে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

বিজ্ঞাপন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরণের অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার সকালে ভেদরগঞ্জ বাজারে মূল্য তালিকা না থাকায় ভাই ভাই গোস্তো বিতানের মালিক শুক্কুর সরদারকে ৪ হাজার, বিসমিল্লাহ গোস্তো বিতানকে ৩ হাজার, হাওলাদার এন্টারপ্রাইজ এর মালিক স্বপন হাওলাদারকে ২ হাজার ও খাদ্য ক্ষতিকারক কেউরা জল, রান্না ও কাঁচা মাংস একসাথে ফ্রিজের রাখার ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করার অভিযোগে বাংলা বিরিয়ানি হাউজকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারে মাছ,মুরগী, শীতকালীন সবজি,হোটেল রেস্তোরাঁ সহ একাধিক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

অভিযান প্রসঙ্গে শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, পন্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সাথে বিক্রি রশিদের গড়মিল ও পন্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করা সহ একাধিক অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের পণ্যের মান, মূল্য, মেয়াদসহ সব বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার লাইলি ও ভেদরগঞ্জ থানা পুলিশের একটি দল।

ট্যাগ
জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬