নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে  মানববন্ধন,আদালতে আসামীর  জবানবন্দি 

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনার সীমান্তে দুর্গাপুরে অনুসন্ধানী সাহসী সাংবাদিক লুৎফুজ্জামান  ফকির হত্যা মা*মলায়  গ্রে*প্তার দুই আসামী নেত্রকোনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে সোমবার দুপুরে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে আলিফ হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা কমিটি।
 মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের  দ্রুত গ্ৰেপ্তারকরণ ,১৫ দিনের মধ্যে মামলার অভিযোগপত্র দাখিল, দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরসহ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করার দাবি জানান।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক রফিকুল ইসলাম, মোহন মিয়াসহ অনেকেই।
 অপরদিকে রবিবার বিকালে দুর্গাপুর বিচারিক চৌকি আদালতে  মামলার আসামী  দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার ইমরান ইসলাম ইমন ও তেরীবাজার এলাকার  মো. সাব্বির আহম্মেদ  স্বীকারোক্তি মুলক জবানবন্দি দেন।
জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আদালতের বিচারকের কাছে ইমন ও সাব্বির জবানবন্দি দিয়েছেন।  বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তদন্তের স্বার্থে জবানবন্দির বিবরণ দেননি তিনি।
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির। এ পরে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা আটজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলেন সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২২), আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণ (২১), ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও মো. সাব্বির আহম্মেদ (২৫)।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৪:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬