বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার  পঞ্চগড়ে , নিবিড় পরিচর্যায়

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাধারণ জলঢোঁড়া সাপের শরীরে বাদামি ও কালচে ছোপ থাকলেও উদ্ধার হওয়া সাপটির গায়ের রং হলদেটে-সাদা। জন্মগত জিনগত বৈশিষ্ট্য ‘অ্যালবিনিজম’-এর কারণে সাপটির শরীরে এমন ব্যতিক্রমী রঙের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বন্যপ্রাণী গবেষক ও উদ্ধারকর্মীরা।

গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী সংগঠন ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. সহিদুল ইসলাম সাপটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া সাপটি স্থানীয়ভাবে জলঢোঁড়া এবং ইংরেজিতে ‘চেকার্ড কিলব্যাক’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator। এটি একটি নির্বিষ প্রজাতির সাপ, যা সাধারণত জলাশয় ও জলাভূমির আশপাশে বসবাস করে।

বিজ্ঞাপন

প্রাণিবিদদের মতে, অ্যালবিনিজম কোনো পৃথক প্রজাতি বা রোগ নয়; এটি একটি জন্মগত জিনগত অবস্থা। এ বৈশিষ্ট্যের কারণে প্রাণীর শরীরে রঞ্জক পদার্থ মেলানিনের উৎপাদন কমে যায় বা অনুপস্থিত থাকে। ফলে শরীরের স্বাভাবিক রঙের পরিবর্তে সাদা কিংবা হলদেটে বর্ণ দেখা যায়। অনেক ক্ষেত্রে চোখের রংও লালচে হতে পারে। প্রাকৃতিক পরিবেশে এমন বৈশিষ্ট্যের সাপের দেখা পাওয়া অত্যন্ত বিরল।

উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া জলঢোঁড়া সাপটি নির্বিষ হলেও এর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ক্ষত রয়েছে। অ্যালবিনিজমের কারণে সাপটির গায়ের রং স্বাভাবিকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, যা সচরাচর দেখা যায় না।

তিনি আরও জানান, সাপটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি খোলস পরিবর্তনের পর গায়ের রঙে কোনো পরিবর্তন আসে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কারণে সাপটিকে আপাতত নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে এটিকে পুনরায় উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

বিরল রঙের এই জলঢোঁড়া সাপ উদ্ধারের ঘটনাটি বন্যপ্রাণীর জিনগত বৈচিত্র্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬