বিদ্যুৎ না থাকায় ঘুরছে না ফ্যান, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

নওগাঁ সদর হাসপাতালে রোগীর চাপ, মেঝেতেই চিকিৎসা,নেই বিদ্যুৎ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 53.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এর সঙ্গে বিদ্যুৎ না থাকায় ফ্যানের পাখা না ঘোরায় গরমে আরও দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের।

সোমবার (২ নভেম্বর) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও করিডোরে এমন চিত্র দেখা গেছে। রোগীদের মধ্যে নারী, শিশু ও বয়স্কদেরও মেঝেতে বিছানা পেতে থাকতে দেখা যায়। পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে বাধ্য হয়ে মেঝেতে অবস্থান করতে হচ্ছে।

হাসপাতালে বিদ্যুৎ না থাকায় ফ্যান বন্ধ থাকছে। এতে রোগী ও তাঁদের স্বজনদের গরমের মধ্যে থাকতে হচ্ছে। অসুস্থ রোগীদের জন্য এমন পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

নওগাঁ সদর হাসপাতাল জেলার অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের এলাকার মানুষ এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে প্রতিদিনই হাসপাতালে রোগীর চাপ থাকে। তবে রোগীর তুলনায় পর্যাপ্ত শয্যা ও প্রয়োজনীয় সুবিধা না থাকায় চিকিৎসা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন অনেকে।

রোগী ও তাঁদের স্বজনদের দুর্ভোগ কমাতে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং চিকিৎসাসেবার মান উন্নয়নের দাবি জানিয়েছেন সচেতন মহল।

ট্যাগ
জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

বিদ্যুৎ না থাকায় ঘুরছে না ফ্যান, ভোগান্তিতে রোগী ও স্বজনরা

নওগাঁ সদর হাসপাতালে রোগীর চাপ, মেঝেতেই চিকিৎসা,নেই বিদ্যুৎ

আপডেট সময় : ০২:০৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬