মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া,প্রতিনিধি:

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। সোমবার বেলা ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতার জন্য যিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে জামায়াত-শিবিরের দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদ জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী যেকোনো ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিহত করার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রফিকুল আলম টুকু, সদস্য সচিব শফিউল ইসলাম মজনু, সদর উপজেলা ইউনিটের সদস্য সচিব মোশারফ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের মুক্তিযোদ্ধারা।

ট্যাগ
জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ০২:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬