কভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষ: চালকের পর মারা গেলেন ইমামও

রাজন্য রুহানি, জামালপুর:

জামালপুরের বকশীগঞ্জে সামনাসামনি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহতের পর মারা গেলেন গুরুতর আহত মসজিদের ইমাম শাকিব হাসানও। এর আগে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আপন মিয়া (১৭)। তারা একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

২ নভেম্বর সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত ইমাম শাকিব হাসান। এর আগে গতকাল রবিবার সন্ধ্যায় দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আপন মিয়া (১৮)। এ নিয়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দুজনে দাঁড়ালো।

নিহত আপন বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়ার ছেলে এবং ইমাম শাকিব মিয়া একই গ্রামের মিনারুল হকের ছেলে। তিনি স্থানীয় যদুরচর জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আপন ও শাকিব মোটরসাইকেলে করে বকশীগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথে তারা জামালপুর-রাজিবপুর মহাসড়কের বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায় এবং তাঁরা দুজনেই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আপন মিয়াকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন বলে নিশ্চিত করেন।

অন্যদিকে, গুরুতর আহত ইমাম শাকিব মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে গেছে। ঘাতক যানটি ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

ট্যাগ
জনপ্রিয়
শাজাহানপুরে চুরির ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেল উদ্ধার, টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ১

আপডেট সময় : ১২:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬