কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাসিমা খাতুন (৪২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বজনদের অভিযোগ, মোমিনের নেতৃত্বে একটি দল নাছিমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে নাসিমাকে আঘাত করে আহত করে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে মৃত ষোষনা করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, ভোর রাতে জমি সংক্রান্ত বিরোধের জোর ধরে হামলা ও ভাংচুর চালোনো হয়। প্রতিপক্ষের হামলায় নাছিমা খাতুন নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই লিটন ও রিপন নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।





















