নাটোরে ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ, ব্যবস্থা নিতে সচিবালয়ে আবেদন

নাহিদ হাসান জেলা প্রতিনিধি (নাটোর)
নাটোরের সিংড়া উপজেলায় ফসলি জমির উর্বর মাটি কেটে পুকুর খনন এবং পরিবহনে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার দুটি পৃথক স্থানে এসব কর্মকাণ্ড চলার অভিযোগ জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন করেছেন মোঃ বেল্লাল হোসেন বাবু।
রোববার (২৫ অক্টোবর) পাঠানো আবেদনে সরেজমিনে তদন্ত, মাটি কাটার বৈধতা যাচাই এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জিআরএসে (GRS) অভিযোগ পাঠাতে সমস্যার কারণে ই-মেইলে আবেদনটি পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
আবেদনে উল্লেখ করা প্রথম স্থানটি হলো সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রাম। সিংড়া-বারুহাস সড়ক সংলগ্ন মোজাম্মেলের বাড়ির দক্ষিণ পাশে হায়দার মোল্লা গংয়ের মালিকানাধীন আনুমানিক ১১ বিঘা ধানি জমিতে ভেকু দিয়ে পুকুর খনন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। এ কাজে ব্যবহৃত ভেকুর মালিক হিসেবে বিয়াশ চকপাড়ার হামিদুলের নাম উল্লেখ করা হয়েছে।
দ্বিতীয় অভিযোগটি ৩ নং ইটালী ইউনিয়নের ছাতুয়া-কুমগ্রাম এলাকায়। সেখানে রাস্তার কাজের কথা বলে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে মাটি বিক্রয়, ড্রাম ট্রাকে পরিবহন করা হচ্ছে বলে আবেদনে দাবি করা হয়েছে।
আবেদনকারী উল্লেখ করেন, অভিযোগগুলোর সত্যতা পাওয়া গেলে এসব কর্মকাণ্ডের কারণে কৃষি জমির উর্বরতা নষ্ট, জমির শ্রেণি পরিবর্তন এবং সরকারি সড়ক ও অবকাঠামোর ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটার অনুমোদন ও বৈধতা যাচাই করা প্রয়োজন।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে হলি ক্রিসেন্ট স্কুলের জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ 

আপডেট সময় : ০১:৩৩:১৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬