শেখ হাসিনা শুধু ডিসেম্বরে নয়, অনেক ডিসেম্বরেও দেশে ফিরতে পারবেন না: এমপি খোকন

মাদারীপুর প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন বক্তব্যের জবাবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, শেখ হাসিনা শুধু ডিসেম্বরে নয়, আরও অনেক ডিসেম্বর পেরিয়ে গেলেও বাংলাদেশে ফিরতে পারবেন না।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার উত্তর কালাগাছিয়া এলাকার এ.সি. নর্থ কালাগাছিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, “যত অপকর্ম করেছেন এবং মানুষের জীবন কেড়ে নিয়েছেন, সেসব পরিবারের সদস্য ও দেশের মানুষ তাকে ফিরতে দেবে না। বাংলাদেশে শেখ হাসিনার আসার মতো কোনো দিন হবে কি না, তা আমার জানা নেই।”

তিনি আরও বলেন, “যারা তাকে ফিরিয়ে আনার আশা নিয়ে আবারও অরাজকতা সৃষ্টি করছে, বিভিন্ন স্থানে বোমা হামলা ও আগুন লাগাচ্ছে, আমি মনে করি, তারা আবারও বিপদে পড়বে। তাদের পরিবারও বিপদে পড়বে।”
বিএনপির এই সংসদ সদস্য বলেন, “তারা আমাদের শান্তিপূর্ণ দেশটাকে অশান্ত করে নষ্ট করতে চায়। এ দেশের মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে। জনাব তারেক রহমানের কাছেই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ। তিনি বাংলাদেশের নির্যাতিত মানুষের অভিভাবক। বাংলাদেশের সব মানুষ তার কাছেই নিরাপদ।”

জামায়াতের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত বিভিন্নভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল। তবে ২০২৬ সালের নির্বাচনে তাদের সেই পরিকল্পনা ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচনের আগে ক্ষমতায় আসার জন্য জান্নাতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে এমন কোনো অপরাধ তারা করেনি, যা এই নির্বাচনকে ঘিরে ঘটেনি। তারা সেই সুযোগ আর কখনোই পাবে না।”

বিজ্ঞাপন

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদ হোসেন, এমডি জয়কলি পাবলিকেশনসের অজয় কৃষ্ণ সরকার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ ভিপি এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউসুর রহমান।

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অতিথিরা অংশ নেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক-কর্মচারীদের অবদান স্মরণ করা হয়। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি পুরোনো স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

ট্যাগ
জনপ্রিয়
‘মাদক ছেড়ে খেলতে আসি, সুস্থ সমাজ গড়ে তুলি’—কুড়িগ্রামের ভোগডাঙ্গায় চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আপডেট সময় : ০৫:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬