‘মাদক ছেড়ে খেলতে আসি, সুস্থ সমাজ গড়ে তুলি’—কুড়িগ্রামের ভোগডাঙ্গায় চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

কুড়িগ্রাম প্রতিনিধি:
‘মাদক ছেড়ে খেলতে আসি, সুস্থ-সুন্দর সমাজ গড়ে তুলি’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলার ৩নং ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমারপুরের যোগীপাড়া এলাকায় চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় যোগীপাড়া ও মাঠের বার দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উত্তর কুমারপুর যোগীপাড়া দল জয়লাভ করে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গনি মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল গনি মিয়া তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি তরুণদের মাদকসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে। তাই যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে।
খেলা আয়োজক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আহমদ হোসাইন। তিনি বাংলাদেশ ওলামা দল, কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ভোগডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও মফিজুল ইসলাম মফি, ইঞ্জিনিয়ার এস এম হাফিজ ইমতিয়াজ এবং ভোগডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফখরুল ইসলাম। এ ছাড়া আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আহমদ হোসাইন মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ—উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়

আপডেট সময় : ০৭:৩৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬