ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়তে পিরোজপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃশফিকুল ইসলাম শফিক,পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

সরকার ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় পিরোজপুর শহরে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং পিরোজপুর পৌরসভা ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে শহরের উকিলপাড়া ও বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল মল্লিকসহ স্থানীয় সচেতন মহল।
এ সময় সংশ্লিষ্ট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল তৈরি হতে পারে—এমন জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা অপসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, এডিস মশার বংশবিস্তার রোধ এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতেও নাগরিকদের সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়।
শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও ডেঙ্গুমুক্ত রাখতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে নবযোগদানকৃত শিক্ষকদেরকে  বরণ ও সংবর্ধনা প্রদান

ফেনীতে নবযোগদানকৃত শিক্ষকদেরকে বরণ ও সংবর্ধনা প্রদান

ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্ন শহর গড়তে পিরোজপুরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৭:০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬