বাংলাদেশ মেইলের বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার বিপ্লব তালুকদার

নিজস্ব প্রতিবেদক:

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল২৪.নিউজের বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার নির্বাচিত হয়েছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার। মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মেইল২৪.নিউজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন ও গুণীজন সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেইল২৪.নিউজের সম্পাদক এম এ রাশেদ তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্টালটির প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেন। প্রধান আলোচক ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি সানের ক্রীড়া সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি দিনেশ মাহাতো।

অনুষ্ঠানে বাংলাদেশ মেইল২৪.নিউজের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্টাফ, বিভাগীয় ব্যুরোপ্রধান, জেলা, উপজেলা ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট অতিথিরা অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ উপস্থাপনা, অনুসন্ধানী প্রতিবেদন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এর মধ্যে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে বিপ্লব তালুকদারকে নির্বাচিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

গুণীজনদের সংবর্ধনা

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মাননা জানানো হয়। ক্রীড়া সাংবাদিকতায় অবদানের জন্য ডেইলি সানের ক্রীড়া সম্পাদক শামীম চৌধুরী, মানবসেবায় অবদানের জন্য ইউএনবির বিশেষ প্রতিনিধি মুহাম্মদ জাহাঙ্গীর আলম এবং বিনোদন সাংবাদিকতায় অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তফা মতিহারকে সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়া চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চিত্রনায়ক জয় চৌধুরীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে বাংলাদেশ মেইল২৪.নিউজ পাঠকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। দেশ-বিদেশে ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা গড়ে তুলতে পোর্টালটির ভূমিকার প্রশংসা করেন তাঁরা।

বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ মেইল২৪.নিউজ ভবিষ্যতেও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে সংবাদ পরিবেশন করবে এবং দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ
জনপ্রিয়
ফেনীতে নবযোগদানকৃত শিক্ষকদেরকে  বরণ ও সংবর্ধনা প্রদান

ফেনীতে নবযোগদানকৃত শিক্ষকদেরকে বরণ ও সংবর্ধনা প্রদান

বাংলাদেশ মেইলের বর্ষসেরা মাল্টিমিডিয়া রিপোর্টার বিপ্লব তালুকদার

আপডেট সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬