দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

দিনাজপুর জেলা প্রতিনিধি:
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) দিনাজপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল—‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে র‍্যালির উদ্বোধন করেন। র‍্যালিটি নিসচা জেলা শাখার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্সিপাড়ার লুৎফুন নেছা টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকাররম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকারসহ অন্যান্য অতিথি।
র‍্যালি শেষে লুৎফুন নেছা টাওয়ারের সামনে নিসচা দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. এরশাদুজ্জামান মোল্ল্যার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, দিনাজপুর চেম্বারের পরিচালক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন, নিসচা জেলা শাখার প্রচার সম্পাদক মো. রাজু মুন্সী, আইনবিষয়ক সম্পাদক মুকিত হায়দার, সদস্য মো. কামরুজ্জামান এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত গুণী শিক্ষক মো. তাজ আল মিনার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রতিদিনের অকাল মৃত্যুর মিছিল বন্ধ করতে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষ ও চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা জরুরি। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, ২০১৩ সাল থেকে ২০২৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত ১৩ বছরে দেশে ৭২ হাজার ৭৩৬টি সড়ক দুর্ঘটনায় ১ লাখ ২৫ হাজার ৪০৫ জন নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৪৯ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৫৪৩ জন এবং ২০২৫ সালে ৯ হাজার ১১১ জন নিহত হন। অন্যদিকে, ২০২৬ সালের প্রথম নয় মাসে বিআরটিএর হিসাব অনুযায়ী, ৪ হাজার ২৮৫টি দুর্ঘটনায় ৪ হাজার ১৫৭ জন প্রাণ হারিয়েছেন।
বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের দায়িত্বশীল আচরণ, পথচারীদের সচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মতিয়ার রহমান।
বিজ্ঞাপন
ট্যাগ
জনপ্রিয়
সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার -৬

সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার -৬

দিনাজপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় : ১২:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬